Indian Football Team | যুবভারতীতে মুখোমুখি ভারত-ব্রাজ়িল! FIFA-র টুর্নামেন্ট খেলবে না ভারত? কী জানালো AIFF?
Thursday, August 6 2026, 5:40 pm

Key Highlights৩ অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ব্রাজ়িল। এই ম্যাচের জন্য ফিফার টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে ব্লু টাইগার্সরা, এমনটাই দাবি একাধিক রিপোর্টে।
৩ অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ব্রাজ়িল। এদিকে ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আয়োজিত হবে ফিফা আশিয়ান কাপ। জল্পনা,ফিফা ম্যাচের জেরে আশিয়ান কাপ থেকে নাম সরাতে পারে ভারত। যদিও জল্পনায় জল ঢাললো AIFF। বৃহস্পতিবার এগজ়িকিউটিভ কমিটির বৈঠকে AIFF জানালো, কলকাতায় ব্রাজ়িলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং ইন্দোনেশিয়ায় ফিফা আশিয়ান কাপ, দুই টুর্নামেন্টেই অংশ নেবে ভারত। দুটি টুর্নামেন্টের জন্যে দু’টি আলাদা স্কোয়াড গঠন করা হবে। শীঘ্রই ফিফাকে আনুষ্ঠানিকভাবে নিজদের সিদ্ধান্ত জানাবে AIFF।
- Related topics -
- খেলাধুলা
- ফিফা
- বিশ্বকাপ 2026
- ফিফা বিশ্বকাপ
- ফিফা প্রাক্তন প্রেসিডেন্ট
- ব্রাজিল
- ফুটবলার
- ফুটবল
- ভারত
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন


