Indian Defence Export | বড় সাফল্য ভারতের, প্রায় এক দশকে প্রতিরক্ষা রফতানি বেড়েছে ৫,৫০০ শতাংশেরও বেশি!
Saturday, August 15 2026, 9:40 am

Key Highlightsরাজনাথ সিংয়ের দাবি, গত এক দশকে প্রতিরক্ষা রফতানিতে বড় পরিবর্তন এসেছে।
বিশ্বের প্রতিরক্ষা উৎপাদন এবং রফতানির ক্ষেত্রেও বর্তমানে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে ভারত। এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্বাধীনতা দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর উদ্দেশে দেওয়া বার্তায় তিনি জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি বেড়ে হয়েছে ৩৮,৪২৪ কোটি টাকা। দেশীয় উৎপাদনের উপর জোর দেওয়ার ফলেই এই সাফল্য এসেছে বলে দাবি তাঁর। রাজনাথ সিংয়ের দাবি, গত এক দশকে প্রতিরক্ষা রফতানিতে বড় পরিবর্তন এসেছে। ২০১৩-১৪ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রফতানি ছিল মাত্র ৬৮৬ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮,৪২৪ কোটি টাকায়। অর্থাৎ প্রায় এক দশকে প্রতিরক্ষা রফতানি বেড়েছে ৫,৫০০ শতাংশেরও বেশি। এই বৃদ্ধিকে ভারতের আত্মনির্ভরতার অন্যতম বড় প্রমাণ হিসেবে তুলে ধরেছেন প্রতিরক্ষামন্ত্রী।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা
- রাজনাথ সিংহ
- অস্ত্র রপ্তানি


