Indian Coast Guard | পারাদীপে বিপদগ্রস্ত বিদেশি ট্যাঙ্কার ও ২৩ জনকে বাঁচাল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী!
Monday, September 28 2026, 3:50 pm

Key Highlightsওডিশার পারাদ্বীপ উপকূলের কাছে মাঝ সমুদ্রে ডুবে যাওয়ার পরিস্থিতি থেকে ৯ হাজার মেট্রিক টন পাম তেলবাহী একটি বিদেশি ট্যাঙ্কারকে রক্ষা করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।
ওডিশার পারাদ্বীপ উপকূলের কাছে মাঝ সমুদ্রে ডুবে যাওয়ার পরিস্থিতি থেকে ৯ হাজার মেট্রিক টন পাম তেলবাহী একটি বিদেশি ট্যাঙ্কারকে রক্ষা করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। ‘MT Seagull 9’ নামের ভেসেলটি থেকে বিপদের বার্তা (Distress Call) পাওয়ামাত্রই উদ্ধার অভিযানে নামে উপকূল রক্ষী বাহিনীর জাহাজ ‘বিশ্বস্ত’। বিপদে পড়া জাহাজে কর্মরত ২৩ জন কর্মীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। উপকূল রক্ষী বাহিনীর একটি বিশেষ ক্ষতি নিয়ন্ত্রণ দল (Specialist Damage Control Team) ট্যাঙ্কারে নেমে পাম্পের সাহায্যে ভেতরে জমা জল বের করে এবং ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে সেটিকে ডুবে যাওয়া থেকে বাঁচায়। পরে জাহাজটিকে নিরাপদে টেনে আনা হয়। দুর্ঘটনাস্থলে পাম তেলের কারণে কোনো সামুদ্রিক দূষণ ছড়িয়েছে কি না, তা পরীক্ষা করতে একটি বিশেষ নজরদারি জাহাজ পাঠানো হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা বাহিনী


