Indian Army | রক্ষকই ভক্ষক! পাকিস্তানের হয়ে ‘চরবৃত্তি’ করার অভিযোগে হাসিমারা থেকে গ্রেপ্তার জওয়ান
Saturday, October 31 2026, 6:35 am

Key Highlightsসেনা ছাউনি থেকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে গ্রেফতার করা হলো।
সেনা ছাউনি থেকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন সেল। সূত্রের খবর, ধৃত পাঞ্জাবের বাসিন্দা রাজবীর সিং ভারতীয় সেনাবাহিনীর ১৫ জ্যাক রাইফেলসে কর্মরত ছিলেন। পুলিশের দাবি, মহিলা সহযোগী গুরমুর সিধুর মাধ্যমে সামরিক তথ্য পাকিস্তানে পাঠানো হত। গত ৮ অক্টোবর ফাজিলকার স্টেট স্পেশাল অপারেশন সেলে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৪ নম্বর ধারায় মামলা দায়ের হয়। তদন্তে গুরমুর সিধু, রাজবীর সিং ও দিলপ্রীত সিংয়ের নাম উঠে আসে। এরপরই হাসিমারা থেকে রাজবীরকে গ্রেফতার করা হয়। শুক্রবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। আদালত দু’দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে। ধৃতকে ট্রানজিন্ট রিমান্ড পাঞ্জাবে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
- Related topics -
- রাজ্য
- ভারতীয় সেনা
- সেনাবাহিনী
- ভারতীয় সেনা
- পাকিস্তান
- আইএসআইএস
- প্রতিরক্ষা বাহিনী
- গ্রেফতার
- গুপ্তচর


