Indian Airlines | জীবনের ঝুঁকি নিয়ে বিমান চালাতে নারাজ পাইলটরা, যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রের দ্বারস্থ বিমানচালকেরা

Saturday, March 28 2026, 3:50 pm
Indian Airlines | জীবনের ঝুঁকি নিয়ে বিমান চালাতে নারাজ পাইলটরা, যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রের দ্বারস্থ বিমানচালকেরা
highlightKey Highlights

ভারতীয় পাইলটদের অ্যাসোসিয়েশনের অনুরোধ, পশ্চিম এশিয়ায় উড়ান পরিষেবা একেবারে বন্ধ রাখা হোক।


মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির একমাস কাটলো। যুদ্ধের আবহে যাত্রীবাহী বিমানের উপরে হামলার আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর কাছে চিঠি লিখলো এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। সেখানে লেখা হয়েছে, ‘যেসব এলাকায় যুদ্ধ চলছে বা যুদ্ধবিধ্বস্ত এলাকার নিকটবর্তী অঞ্চল-এইসব জায়গায় বিমান চলাচল করাটা অত্যন্ত বিপজ্জনক। বিমানের যাত্রী, উড়ান কর্মী এবং উড়ান-সব ক্ষেত্রেই বিপদ রয়েছে। ওই অঞ্চলে বিমান চালানোর সিদ্ধান্ত নেওয়াটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার মতো পদক্ষেপ।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File