Indian Airlines | বাড়ছে জ্বালানীর দাম, বন্ধ হয়ে যাবে বিমান পরিষেবা? কেন্দ্রের কাছে দরবার ইন্ডিগো-এয়ার ইন্ডিয়ার

Tuesday, April 28 2026, 2:25 pm
Indian Airlines | বাড়ছে জ্বালানীর দাম, বন্ধ হয়ে যাবে বিমান পরিষেবা? কেন্দ্রের কাছে দরবার ইন্ডিগো-এয়ার ইন্ডিয়ার
highlightKey Highlights

খরচ সামলে টিকিটের দাম নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে যাচ্ছে বিমানসংস্থাগুলির জন্য। এই অবস্থায় দেশজুড়ে বিমান পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে।


পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানির দাম বেড়েই চলেছে। টিকিটের দাম নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে যাচ্ছে বিমানসংস্থাগুলির জন্য। এই অবস্থায় জরুরি তৎপরতায় সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়ে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে চিঠি লিখল দেশের বিমানসংস্থাগুলির সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স (এফআইএ)। FIA-র সদস্য সংস্থাগুলির মধ্যে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেটও রয়েছে। সংগঠনগুলির দাবি, উড়ান খরচ বাড়ায় একাধিক রুট আর্থিকভাবে অলাভজনক হয়ে গিয়েছে। এর জেরে পরিষেবা বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File