WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Narendra Modi | 'জঙ্গিদের খুঁজে খুঁজে শাস্তি দেবে ভারত', অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে সেনাবাহিনীর জয়গান গাইলেন প্রধানমন্ত্রী মোদি!
Thursday, May 7 2026, 6:54 am

Key Highlightsঅপারেশন সিঁদুরে বর্ষপূর্তি উপলক্ষে সেনাবাহিনীর জয়গান গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নৃশংস পহেলগাঁও হামলার বদলা নিতে গত বছর ৭ই মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতের সশস্ত্র বাহিনী। আজ, বৃহস্পতিবার তার বর্ষপূর্তি উপলক্ষে সেনাবাহিনীর জয়গান গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন নিজের এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘এই অভিযানে ভারতের সশস্ত্র বাহিনী অতুলনীয় সাহস, নির্ভুলতা এবং দৃঢ় সংকল্পের প্রদর্শন করেছে। অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান এবং জাতীয় নিরাপত্তার প্রতি অবিচল অঙ্গীকারকে প্রতিফলিত করেছে। সন্ত্রাসবাদকে ধ্বংস করতে করতে ভারত নিজের সংকল্পে অটল রয়েছে। সন্ত্রাসবাদীদের রেহাই নেই। জঙ্গিদের খুঁজে খুঁজে শাস্তি দেবে ভারত।”
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা বাহিনী
- প্রতিরক্ষা
- নরেন্দ্র মোদি
- অপারেশন সিঁদুর
- পহেলগাঁও জঙ্গি হামলা
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা


