Osama Bin Laden | লাদেনের হিটলিস্টে ছিল ভারতও! ৯/১১-র আগে CIA নথিতে বিস্ফোরক তথ্য!
Sunday, September 13 2026, 12:52 pm

Key Highlightsআমেরিকার গোয়েন্দা সংস্থা CIA ওসামা বিন লাদেনকে নিয়ে গুরুত্বপূর্ণ গোপন নথি প্রকাশ্যে আনায় শুরু হয়েছে নতুন বিতর্ক।
আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA ওসামা বিন লাদেনকে নিয়ে গুরুত্বপূর্ণ গোপন নথি প্রকাশ্যে আনায় শুরু হয়েছে নতুন বিতর্ক। ৯/১১ হামলার আগে ১৯৯৮ থেকে ২০০১ সালের মধ্যে তৈরি ৭০টিরও বেশি গোয়েন্দা ব্রিফ প্রকাশ করেছে তারা। প্রকাশিত নথিতে উঠে এসেছে, আল কায়দার প্রধান বিন লাদেনের হামলা চালানোর সম্ভাব্য তালিকার মধ্যে ভারতের নামও অন্তর্ভুক্ত ছিল। ভারতের পাশাপাশি পাকিস্তান, মিশর, কুয়েত ও সৌদি আরবের মতো দেশগুলিও তার নিশানায় ছিল। বিশ্বজুড়ে ৬০টিরও বেশি দেশের নেটওয়ার্ক ব্যবহার করার ক্ষমতা ছিল লাদেনের। ৯/১১-এর মতো ভয়াবহ ট্র্যাজেডির বহু আগে থেকেই তৎকালীন মার্কিন শীর্ষ নেতৃত্বকে আল কায়দার এই আন্তর্জাতিক হুমকি ও হামলার বিষয়ে বারবার সতর্ক করেছিলেন গোয়েন্দারা।
- Related topics -
- দেশ
- ভারত
- নিউ ইয়র্ক
- হামলা
- জঙ্গি হামলা


