India vs Uruguay | ব্রাজিলের পর উরুগুয়ে! কলকাতায় ভারতের বিরুদ্ধে খেলতে নামবেন ডারউইন-ফ্রেডরিকোরা!

Thursday, August 27 2026, 3:10 pm
India vs Uruguay | ব্রাজিলের পর উরুগুয়ে! কলকাতায় ভারতের বিরুদ্ধে খেলতে নামবেন ডারউইন-ফ্রেডরিকোরা!
highlightKey Highlights

রাজ্যের ক্রীড়ামন্ত্রী ঘোষণা করলেন, ভারতের বিরুদ্ধে খেলতে আসছে উরুগুয়ে।


৩ অক্টোবর কলকাতার যুবভারতীতে খেলতে আসছে ব্রাজিলের ফুটবল দল। আসার কথা ছিল কেপ ভার্দেরও। তবে সেই ম্যাচ ক্যান্সেল হয়েছে। আজ, বৃহস্পতিবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী ঘোষণা করলেন, ভারতের বিরুদ্ধে খেলতে আসছে উরুগুয়ে। আগামী ৬ অক্টোবর ডারউইন নুনেজ, ফ্রেডরিকো ভালভের্দেদের বিরুদ্ধে কলকাতায় খেলবে ভারতের ফুটবল দল। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর কথায়, “আমার একটা স্বপ্ন যে ভারতের জার্সি পরে একদিন বাঙালি ফুটবলাররা বিশ্বকাপে খেলবে। গ্লোবাল ফুটবলে ভারতের এক্সপোজার দরকার। বড় বড় ফুটবল খেলিয়ে দেশের বিরুদ্ধে খেললে আমাদের মধ্যে স্বপ্ন দেখার সাহস হবে। আমরা যে বিশ্বমানের ফুটবল খেলতে পারি, এটা আমাদের বোঝা উচিত।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File