India vs Pakistan | ভারতের কাছে লজ্জার হার, বিশ্বকাপে পাকিস্তানিদের ৮:১-এ হারিয়ে সুপার এইটে ভারত!

Sunday, February 15 2026, 5:46 pm
India vs Pakistan | ভারতের কাছে লজ্জার হার, বিশ্বকাপে পাকিস্তানিদের ৮:১-এ হারিয়ে সুপার এইটে ভারত!
highlightKey Highlights

পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এভাবেই বলা যায়। ভারতের কাছে আবার বিশ্বকাপের ম্যাচে হার পাকিস্তানের।


শেষে টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নেমে গোহারা হারলো পাকিস্তান। টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় পাকিস্তান। শূন্য রানে আউট হন অভিষেক শর্মা। ৪০ বলে করেন ৭৭ রান করেন ঈশান কিষাণ। ক্যাপ্টেন সূর্য করেন ২৯ বলে ৩২ রান। ৪ বলে ১১ রান রিঙ্কু সিংয়ের। ঝোড়ো ব্যাটিংয়ের জেরে সাত উইকেট হারিয়ে ভারতীয় দল করে ১৭৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৩ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। ৩৪ বলে ৪৪ রান করেন উসমান খান। না হলে হয়তো ১০০ রানও করতে পারত না পাকিস্তান। ১১৪ রানে খেলা শেষ পাকিস্তানের। ৬১ রানে ম্যাচ জিতল ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File