India vs Netherlands | শেষ রক্ষা হলো না, নেদারল্যান্ডসের কাছে ৩:১ গোলে হারলেন হরমনপ্রীতরা, সেমী ফাইনালে সুযোগ মিলবে কি?
Saturday, August 22 2026, 5:42 pm

Key Highlightsপুরুষ হকি বিশ্বকাপের দ্বিতীয় পর্বের হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের কাছে ১-৩ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হলো ক্রেগ ফুলটনের শিষ্যদের।
২০২৬ পুরুষ হকি বিশ্বকাপের দ্বিতীয় পর্বের হাইভোল্টেজ ম্যাচে হতাশ হরমনপ্রীতরা। নেদারল্যান্ডসের কাছে ১:৩ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হলো ক্রেগ ফুলটনের শিষ্যদের। এদিন ম্যাচের শুরু থেকেই আগ্রাসী প্রথম ৭ মিনিটেই ম্যাচের ৭৮ শতাংশ বলের নিয়ন্ত্রণে ছিল মেন ইন ব্লুর। ০:০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ৪১তম মিনিটে গোল করে ১:০ ব্যবধানে নেদারল্যান্ডকে এগিয়ে দেন ডাচ ফরোয়ার্ড ডুকো টেলগেনক্যাম্প। ৫১তম মিনিটে বিদ্যুৎগতির প্রতি-আক্রমণ থেকে বল জালে জড়িয়ে ব্যবধান ২:০ করেন তেপ হুয়েডমেকার্স। ৫২ মিনিটে নিখুঁত লো ড্র্যাগ-ফ্লিকে গোল করে ম্যাচে ব্যবধান ২:১ করেন হরমনপ্রীত সিং। ৫৫তম মিনিটে তৃতীয় গোলটি করে ডাচদের জয় নিশ্চিত করলেন ৩:১ ফন ড্যাম।
- Related topics -
- খেলাধুলা
- ভারত
- নেদারল্যান্ড
- হকি
- ভারতীয় হকি দল
- ভারতীয় হকি টিম


