India vs Uruguay | ভারত-উরুগুয়ের ম্যাচের ফ্রি পাস পাবেন মেসি ‘GOAT’ সফরের দর্শকেরা, কীভাবে সংগ্রহ করবেন?
Sunday, October 4 2026, 4:42 pm

Key Highlights৬ অক্টোবর ভারত-উরুগুয়ে ম্যাচে বিনামূল্যে পাস পাবেন গত বছর ১৩ ডিসেম্বর মেসির ‘GOAT’ সফরের টিকিট কেনা দর্শকরা।
মঙ্গলবার মেগা ম্যাচ। তার আগেই ডিস্ট্রিক্ট অ্যাপ ও ওয়েবসাইট খুললে মাত্র ১৯৯ টাকাতে পাওয়া যাচ্ছে ভারত বনাম উরুগুয়ে ম্যাচের টিকিট। ৬ অক্টোবর ভারত-উরুগুয়ে ম্যাচে বিনামূল্যে পাস পাচ্ছেন গত বছর ১৩ ডিসেম্বর মেসির ‘GOAT’ সফরের টিকিট কেনা দর্শকরা। এই কমপ্লিমেন্টারি পাস সংগ্রহ করা যাবে ৫ octobor সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মেসির অনুষ্ঠানের টিকিট, সরকারি ছবি-সহ বৈধ পরিচয়পত্র (ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট— এই চারটির যে কোনও একটি) সঙ্গে রাখতে হবে। মোহিত মৈত্র মঞ্চ, মিলন মঞ্জরী কমিউনিটি হল, অভয়ান কমিউনিটি হল, উদযাপন কমিউনিটি হল, শুভনন্দন কমিউনিটি হল এবং বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ২ ও ৩এ নম্বর গেট থেকে পাস নেওয়া যাবে। বিধাননগর পুরসভা স্পোর্টস কমপ্লেক্স এবং রাজারহাট-গোপালপুর সুইমিং পুল থেকেও পাস সংগ্রহ করা যাবে।
- Related topics -
- খেলাধুলা
- ভারত
- উরুগুয়ে
- লিওনেল মেসি
- ফুটবলার
- ফুটবল
- উরুগুয়ে ফুটবল ফেডারেশন
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল প্রশিক্ষক


