Palestinian Refugees | প্যালেস্টাইনি শরণার্থীদের জন্য ২.৫ মিলিয়ন ডলার পাঠাল ভারত!
Wednesday, November 25 2026, 12:52 pm

Key Highlightsপ্যালেস্টাইনি শরণার্থীদের সহায়তায় রাষ্ট্রসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-র (UNRWA) মাধ্যমে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার পাঠাল ভারত।
প্যালেস্টাইনি শরণার্থীদের সহায়তায় রাষ্ট্রসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-র (UNRWA) মাধ্যমে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার পাঠাল ভারত। প্যালেস্টাইনে ভারতের প্রতিনিধি মহিমা সিকান্দ সংস্থার প্রতিনিধি খালেদ হিন্দেইয়ের হাতে এই অর্থ তুলে দেন। চুক্তি অনুযায়ী বছরে মোট ৫০ লক্ষ ডলার দেওয়ার অংশ এই অনুদান। পশ্চিম এশিয়ায় শরণার্থীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, ত্রাণ ও ওষুধ সরবরাহে এই অর্থ ব্যবহৃত হবে বলে জানিয়েছে ভারতের প্রতিনিধি দফতর। মানবিক সহায়তায় ভারতের ধারাবাহিক সমর্থন তুলে ধরেন মহিমা সিকান্দ, আর দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান খালেদ হিন্দেই। ১৯৫০ সাল থেকে ক্রিয়াশীল ইউএনআরডব্লিউএ এই অঞ্চলে শরণার্থীদের নানা কর্মসূচি পরিচালনা করে।
- Related topics -
- আন্তর্জাতিক
- প্যালেস্তাইন
- ভারত


