India Sailor Killed | জাহাজ লক্ষ্য করে টর্পেডো হামলা! হরমুজে মৃত ভারতীয় নাবিক

Wednesday, September 23 2026, 4:56 pm
India Sailor Killed | জাহাজ লক্ষ্য করে টর্পেডো হামলা! হরমুজে মৃত ভারতীয় নাবিক
highlightKey Highlights

ওমান উপকূল দিয়ে ভারতের দিকে আসছিল জাহাজ। আচমকাই ওই জাহাজ লক্ষ্য করে আছড়ে পড়ে টর্পেডো হামলা।


যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে নিহত ১ ভারতীয় নাবিক। ওমানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে এমভি কেপ দাও জাহাজে টর্পেডো হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মৃত নাবিকের নাম সূরজ যাদব, তিনি উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা। এদিন হরমুজ প্রণালী পার হওয়ার সময় দু’টি টর্পেডো ওই জাহাজে আছড়ে পড়েছে। একটি আঘাত হানে সি-ডেক অ্যাকোমোডেশনের জায়গায়। অন্যটি ইঞ্জিন রুমের কাছের হালটিতে আঘাত করে দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, জাহাজটিতে মোট ১৯ জন ভারতীয় নাবিক ছিলেন। বাকিদের অবস্থা জানতে ওমান প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File