India’s Defence System | গোটা বিশ্বে পঞ্চম স্থানে ভারত, সামরিক খরচের নিরিখে প্রথম চার দেশ কোনগুলি?
Tuesday, April 28 2026, 12:56 pm

Key Highlightsআমেরিকা, চিন, রাশিয়া এবং জার্মানির পরে ভারতই সবচেয়ে বেশি ব্যয় করেছে সামরিক খাতে।
আমেরিকা, চিন, রাশিয়া এবং জার্মানির পরে ভারতই সবচেয়ে বেশি ব্যয় করেছে সামরিক খাতে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ ছিল ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ভারতের সামরিক ব্যয় ছিল ৯২.১ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৮.৯ শতাংশ বেশি। আমেরিকা একাই ২০২৫ সালে সামরিক খাতে ৯৫৪ বিলিয়ন ডলার খরচ করে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ চিন ৩৩৬ বিলিয়ন ডলার খসিয়েছে সামরিক খাতে। এদিকে পরিমাণের দিক দিয়ে ভারতের থেকে অনেকাট পিছিয়ে থাকলেও পাকিস্তানের সামরিক ব্যয় বেড়েছে ১১ শতাংশ।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- সামরিক বাহিনী
- আমেরিকা
- চিন
- রাশিয়া


