Doping | ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে নাম ভারতের, বিশ্ব অ্যাথলেটিক্সের কড়া নজরদারিতে ভারতের অ্যাথলেটিক্সরা!

Monday, April 20 2026, 4:59 pm
Doping | ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে নাম ভারতের, বিশ্ব অ্যাথলেটিক্সের কড়া নজরদারিতে ভারতের অ্যাথলেটিক্সরা!
highlightKey Highlights

২০২৪ সালে ভারতের ২৬০ অ্যাথলিটের শরীরে নিষিদ্ধ ওষুধের উপস্থিতির প্রমাণ মেলে।


অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট (AIU) এর তালিকায় ভারতের নাম উঠে এল ‘ক্যাটেগরি এ’-তে। এর ফলে ভারতের অ্যাথলেটিক্স এখন বিশ্ব অ্যাথলেটিক্সের কড়া নজরদারির আওতায়। AIU’র বক্তব্য, দীর্ঘদিন ধরেই ডোপ অপরাধী দেশের তালিকার প্রথম সারিতে রয়েছে ভারতের নাম। এমনকি এপ্রিলের গোড়ায় বিশ্বের সবচেয়ে বেশি ডোপ অপরাধী ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে উঠে এসেছিল ভারতের নাম। উল্লেখ্য, ২০২৪ সালে ভারতের ২৬০ অ্যাথলিটের শরীরে নিষিদ্ধ ওষুধের উপস্থিতির প্রমাণ মেলে। ২০২২ ও ২০২৩ সালেও ক্রীড়াবিদদের ডোপিং পরীক্ষায় সবচেয়ে বেশি ‘পজিটিভ’ রিপোর্ট এসেছিল ভারত থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File