Gaza Board of Peace | শুল্ক কমিয়েছে আমেরিকা, বাণিজ্যচুক্তির জেরে ‘বোর্ড অফ পিস’-এ অংশ নেবে ভারত?
Friday, February 13 2026, 4:45 pm

Key Highlightsবিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বোর্ড অফ পিসে যোগদানের মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে ভারত।
বানিজ্য চুক্তি সইয়ের পরেই অবস্থান বদল ভারতের। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “গাজার জন্য প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ যোগ দেওয়ার জন্য আমেরিকার তরফ থেকে আমন্ত্রণ পেয়েছি। আগামী ১৯ ফেব্রুয়ারি এই বোর্ডের প্রথম বৈঠক হবে। সেখানে ভারত অংশ নেবে কিনা সেটা নিয়ে ভাবনাচিন্তা চলছে। গাজা-সহ গোটা এলাকায় দীর্ঘমেয়াদি শান্তি ফেরানোর যাবতীয় পদক্ষেপকে সবসময় স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই বোর্ড অফ পিস-এ ভারত যোগ দেবেন কিনা সেটা নিয়ে এখনও ভাবনাচিন্তা চলছে।”
- Related topics -
- দেশ
- ভারত
- আমেরিকা
- আমেরিকা প্রেসিডেন্ট
- ডোনাল্ড ট্রাম্প
- donald trump
- ট্রাম্প
- নরেন্দ্র মোদি
- বাণিজ্য


