LPG | আমেরিকা থেকে বিপুল LPG কিনছে ভারত, ভবিষ্যত চিন্তা করে বড় সিদ্ধান্ত নয়াদিল্লির!
Monday, July 6 2026, 5:45 am

Key Highlightsআমেরিকা থেকে আমদানির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি)।
পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে প্রায় ৯০ শতাংশ এলপিজি আমদানি করত নয়াদিল্লি। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বদলে গিয়েছে পরিস্থিতি। এ বার আমেরিকা থেকে আমদানির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি)। আমেরিকা থেকে ২২ লক্ষ টন এলপিজি আমদানি করে নয়াদিল্লি। সেই পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ার দেশগুলির উপরে যেমন নির্ভরতা কমবে, তেমনই ভবিষ্যতে কোনও সঙ্কট দেখা দিলে পর্যাপ্ত গ্যাস মজুত রাখাও সম্ভব হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। একই সঙ্গে বিকল্প উৎস হিসেবে আলজেরিয়া-সহ আরও কয়েকটি দেশের সঙ্গেও কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে।


