Manipur-Mayanmar | সীমান্ত বিরোধ মেটাতে মণিপুরের কিছু অংশ মায়ানমারকে দিতে চায় ভারত, গুঞ্জনের আবহে কেন্দ্রকে হুঁশিয়ারি COCOMI-এর!

Tuesday, July 28 2026, 6:57 am
Manipur-Mayanmar | সীমান্ত বিরোধ মেটাতে  মণিপুরের কিছু অংশ মায়ানমারকে দিতে চায় ভারত, গুঞ্জনের আবহে কেন্দ্রকে হুঁশিয়ারি COCOMI-এর!
highlightKey Highlights

ভারত-মায়ানমার সীমান্ত বিরোধ মেটাতে কেন্দ্র মণিপুরের কিছু অংশ মায়ানমারের হাতে ছেড়ে দেওয়ার কথা ভাবছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।


ভারত-মায়ানমার সীমান্ত বিরোধ মেটাতে কেন্দ্র মণিপুরের কিছু অংশ মায়ানমারের হাতে ছেড়ে দেওয়ার কথা ভাবছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। গত ১৭ জুলাই আন্তর্জাতিক পত্রিকা দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, ভারত সরকার মণিপুরের চান্দেল জেলার সীমান্তবর্তী প্রায় ১.৪ বর্গমাইল এলাকা মায়ানমারের হাতে তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এই আবহে মণিপুরের প্রভাবশালী নাগরিক সংগঠন কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি (COCOMI) কেন্দ্রীয় সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, মণিপুরের এক ইঞ্চি জমিও মায়ানমারের হাতে তুলে দেওয়া হলে রাজ্যজুড়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে। COCOMI-র দাবি, মণিপুরের ভৌগোলিক অখণ্ডতা কোনওভাবেই খর্ব করা যাবে না। সংগঠনের বক্তব্য, রাজ্যের ঐতিহাসিক সীমানা পরিবর্তনের যে কোনও প্রচেষ্টা মণিপুরবাসী মেনে নেবেন না। এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে নিয়ে ব্যাপক গণবিক্ষোভ গড়ে তোলা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File