Asian Games 2026 | এশিয়ান গেমসে মেয়েদের পর জয় ছেলেদেরও ,১০ মিটার এয়ার রাইফেলে জোড়া পদক জিতলো ভারত!
Monday, September 21 2026, 2:39 pm

Key Highlightsএশিয়ান গেমস ২০২৬-এ পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে জোড়া পদক জিতল ভারত।
এশিয়ান গেমস ২০২৬-এ পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে জোড়া পদক জিতল ভারত। সোমবার টানটান উত্তেজনার ফাইনালে চমৎকার পারফর্ম করে রুপো জিতেছেন হিমাংশু ঢিলোঁ এবং ব্রোঞ্জ পেয়েছেন রুদ্রাঙ্খ পাতিল। এই ইভেন্টে সোনা জেতেন চিনের শেং লিহাও (২৩৩.০ পয়েন্ট)।ফাইনালে শুরুতে রুদ্রাঙ্খ এগিয়ে থাকলেও শেষ পর্বে নাটকীয় মোড় নেয় লড়াই। মাত্র ০.১ পয়েন্টের ব্যবধানে রুদ্রাঙ্খকে (২৩০.৯) পেছনে ফেলে ২৩১.০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ও রুপো নিশ্চিত করেন হিমাংশু। দুই ভারতীয় শ্যুটারই যৌথভাবে পোডিয়ামে জায়গা করে নেন। প্রতিযোগিতার প্রথম দুই দিনে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ৬টি (৪টি রুপো ও ২টিতে ব্রোঞ্জ)।
- Related topics -
- খেলাধুলা
- অন্য খেলা
- এশিয়ান গেমস


