India-France Agreement | মঙ্গলে ফ্রান্সের সাথে ২০ বিষয়ে চুক্তি স্বাক্ষর ভারতের, প্রতিরক্ষা থেকে বাণিজ্য নজর কোন কোন দিকে?

Wednesday, February 18 2026, 3:40 am
India-France Agreement | মঙ্গলে ফ্রান্সের সাথে ২০ বিষয়ে চুক্তি স্বাক্ষর ভারতের, প্রতিরক্ষা থেকে বাণিজ্য নজর কোন কোন দিকে?
highlightKey Highlights

মঙ্গলবার প্রতিরক্ষা, দক্ষতা, প্রযুক্তি, সহযোগিতা, বাণিজ্য এবং স্বাস্থ্যের মতো ২০টি বিষয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করল ভারত।


তিন দিনের সফরে সস্ত্রীক ভারতে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলে মুম্বইতে দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, দক্ষতা, প্রযুক্তি, সহযোগিতা, বাণিজ্য এবং স্বাস্থ্যের মতো ২০টি বিষয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ভারত। মুম্বইয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়ে ম্যাক্রোঁ বলেন, “রাফালে জেট থেকে শুরু করে সাবমেরিন, আমরা প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ করছি।” প্রধানমন্ত্রী বলেন, “আজ বিশ্ব এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিবেশে ভারত-ফ্রান্স অংশীদারিত্ব বিশ্বব্যাপী স্থিতিশীলতার জন্য একটি জরুরি পদক্ষেপ।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File