India-Israel Attacks lebanon | "অত্যন্ত উদ্বেগজনক"-লেবাননে ইজরায়েলি হামলায় মুখ খুললো নয়াদিল্লি

Friday, April 10 2026, 5:00 pm
India-Israel Attacks lebanon | "অত্যন্ত উদ্বেগজনক"-লেবাননে ইজরায়েলি হামলায় মুখ খুললো নয়াদিল্লি
highlightKey Highlights

ইজরায়েল, লেবাননে নতুন করে হামলা চালিয়ে ২৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করার ঠিক একদিন পরেই ভারতের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া দেওয়া হল।


মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধবিরতি। এই পরিস্থিতিতে ফের লেবাননে হামলা চালিয়ে ২৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে ইজরায়েল। এবার এই ঘটনাগুলিকে "অত্যন্ত উদ্বেগজনক" হিসেবে অভিহিত করলো নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বললেন, "লেবাননে বিপুল সংখ্যক অসামরিক নাগরিক হতাহতের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।" বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, "UNIFIL এ সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে যারা লেবাননের শান্তি ও নিরাপত্তার বিষয়ে গভীরভাবে সম্পৃক্ত, ঘটনাবলির বর্তমান গতিপথ আমাদের কাছে অত্যন্ত উদ্বেগজনক।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File