Bullet Train | ২০২৭-এর মে-জুনেই ট্র্যাকে ট্রায়াল রান! দেশের প্রথম বুলেট ট্রেন নিয়ে বড় খবর!
Tuesday, September 8 2026, 4:28 pm

Key Highlightsমঙ্গলবার গুজরাটের ভদোদরায় এক কর্মসূচিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ভারতীয় বুলেট ট্রেনের ‘বডি ফ্রেম’ তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
ভারতে দ্রুতই ছুটবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম বুলেট ট্রেন। মঙ্গলবার গুজরাটের ভদোদরায় এক কর্মসূচিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ভারতীয় বুলেট ট্রেনের ‘বডি ফ্রেম’ তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২০২৭ সালের মে বা জুনের মধ্যেই ট্র্যাকে এর পরীক্ষমূলক দৌড় (টেস্টিং) শুরু হবে। ২ থেকে ৪ মাস ট্রায়াল রান চলার পর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ট্রেনটির বাণিজ্যিক চলাচলের উদ্বোধন করবেন। ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিমি বেগে মুম্বই থেকে আহমেদাবাদের ৫০৮ কিলোমিটার পথ অতিক্রম করবে এই ট্রেন। ফলে ভদোদরা থেকে মাত্র দেড় ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে মুম্বই। মোট ১২টি স্টেশন ছুঁয়ে এই হাই-স্পিড বুলেট ট্রেন চলবে বলে জানা গেছে।
- Related topics -
- দেশ
- ভারত
- রেলমন্ত্রী
- রেল মন্ত্রক
- ভারতীয় রেল
- বুলেট ট্রেন


