India-Bangladesh | করা হয়েছিল 'পুশব্যাক', ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে দেশে ফিরলো সোনালি খাতুনের স্বামী!
Wednesday, July 8 2026, 5:48 pm

Key Highlightsবুধবার দুপুরে মালদার ইংরেজবাজার ব্লকের মহদিপুর এলাকার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়েই ওই চারজনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে প্রশাসন।
গত বছর ২২ জুন দিল্লিতে ফেরিওয়ালার কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য পুলিশের হাতে ধরা পড়েছিল সোনালি বিবি, তাঁর স্বামী দানেশ শেখ, প্রতিবেশী আত্মীয় সুইটি বিবি এবং তার দুই নাবালক ছেলে। বিষয়টি জানতে পেরে সুইটি বিবি এবং সোনালি বিবির পরিবার হাইকোর্টের দ্বারস্থ হন। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। গত বছর ডিসেম্বর মাসে সোনালি বিবিকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে রাজ্য প্রশাসন। এবার প্রায় বছরখানেক বাদে দেশে ফিরলেন বীরভূমের বাসিন্দা সুইটি বিবি, তাঁর দুই নাবালক সন্তান এবং সোনালি খাতুনের স্বামী দানিশ শেখ। বুধবার দুপুরে মালদার ইংরেজবাজার ব্লকের মহদিপুর এলাকার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়েই ওই চারজনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে প্রশাসন।
- Related topics -
- রাজ্য
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বীরভূম


