Dengue Vaccine | ভারতে প্রথম ডেঙ্গি টিকার অনুমোদন, ছাড়পত্র পেল ‘কিউডেঙ্গা’! কারা পাবেন এই টিকা?

Monday, July 20 2026, 4:26 pm
Dengue Vaccine | ভারতে প্রথম ডেঙ্গি টিকার অনুমোদন, ছাড়পত্র পেল ‘কিউডেঙ্গা’! কারা পাবেন এই টিকা?
highlightKey Highlights

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) জাপানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেডা (Takeda)-র তৈরি ডেঙ্গি প্রতিষেধক ‘কিউডেঙ্গা’ (QDENGA)-কে ভারতে ব্যবহারের জন্য সবুজ সঙ্কেত দিয়েছে।


ভারতে মিললো প্রথম ডেঙ্গি টিকার অনুমোদন। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) জাপানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেডা (Takeda)-র তৈরি ডেঙ্গি প্রতিষেধক ‘কিউডেঙ্গা’ (QDENGA)-কে ভারতে ব্যবহারের জন্য সবুজ সঙ্কেত দিয়েছে। এটিই ভারতের প্রথম অনুমোদিত ডেঙ্গি ভ্যাকসিন। কিউডেঙ্গা হলো একটি ‘লাইভ-অ্যাটেনুয়েটেড টেট্রাভ্যালেন্ট’ (Live-attenuated tetravalent) ভ্যাকসিন। এর অর্থ হলো, এটি ডেঙ্গি ভাইরাসের প্রধান চারটি সেরোটাইপেরই (DENV-1, DENV-2, DENV-3, এবং DENV-4) বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। DCGI-এর নির্দেশনা অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সী যে কোনও সুস্থ নাগরিক এই ডেঙ্গি প্রতিষেধক গ্রহণ করতে পারবেন। তাকেডা বা সিডিএসসিও-র তরফ থেকে ভারতের বাজারের জন্য এখনও পর্যন্ত এই টিকার কোনও নির্দিষ্ট দাম ঘোষণা করা হয়নি। তবে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে তাকেডা হায়দরাবাদ-ভিত্তিক ভারতীয় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা বায়োলজিক্যাল ই (Biological E)-র সঙ্গে হাত মিলিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File