US-India Tariff | ২৫% থেকে শুল্ক নামলো ১৮ %-এ! ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে ঘোষণা হোয়াইট হাউস

Wednesday, February 11 2026, 2:51 pm
US-India Tariff | ২৫% থেকে শুল্ক নামলো ১৮ %-এ! ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে ঘোষণা হোয়াইট হাউস
highlightKey Highlights

উল্লেখ্য, মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর স্পষ্ট করেছে, ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন, অর্থাৎ ১৮ শতাংশ শুল্কের নিয়ম ধার্য হবে এবার থেকে।


হোয়াইট হাউস জানিয়েছিল, আমেরিকা এবং ভারত পারস্পরিকভাবে উপকারী ‘অন্তর্বর্তী’ বাণিজ্য চুক্তির একটি কাঠামো প্রস্তুত করেছে। পাঁচ বছরে ৪৫ লক্ষ কোটি টাকার মার্কিন পণ্য কেনার শর্তে বাণিজ্য চুক্তি করতে চলেছে ভারত ও আমেরিকা। এবার নয়া বিবৃতি জারি করলো মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে। ৭ ফেব্রুয়ারি বা তার পরে গুদাম থেকে বার করা পণ্যের উপর নতুন শুল্ক ধার্য হবে। উল্লেখ্য, পারস্পারিক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File