Project Krishlena | জিপিএস ছাড়াই লক্ষ্যে নিখুঁত মিসাইল! যুগান্তকারী মিসাইল তৈরিতে হাত মিলিয়েছে ভারত ও রাশিয়া!

Key Highlightsঠিকানা বা জিপিএস ছাড়াই সঠিক গন্তব্যে নিখুঁত আঘাত হানতে পারে—এমন যুগান্তকারী মিসাইল তৈরিতে হাত মিলিয়েছে ভারত ও রাশিয়া।
ঠিকানা বা জিপিএস ছাড়াই সঠিক গন্তব্যে নিখুঁত আঘাত হানতে পারে—এমন যুগান্তকারী মিসাইল তৈরিতে হাত মিলিয়েছে ভারত ও রাশিয়া। মার্কিন প্রতিরক্ষা সংস্থার দাবি অনুযায়ী, এই গোপন যৌথ প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'কৃষ্ণা' ও 'লেনা' নদীর নামে ‘প্রজেক্ট কৃষলেনা’। জিপিএস হ্যাকিং বা জ্যামিংয়ের যুগে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থায় জিপিএস সিগন্যালের ওপর নির্ভরতা বড় ঝুঁকি তৈরি করেছে। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে নতুন মিসাইলটিতে জিপিএসের পরিবর্তে বিশেষ 'ইন্টারলোকেটর ন্যাভিগেশন সিস্টেম' (ILNS) ব্যবহার করা হচ্ছে।ব্রহ্মসের পর ভারত-রাশিয়ার এই অভিনব প্রযুক্তি প্রতিরক্ষা জগতে নতুন মাইলফলক গড়তে চলেছে। জিপিএস ছাড়া পরিচালিত এই মিসাইল শত্রুর রাডার বা জ্যামিংয়ের ধরাছোঁয়ার বাইরে থেকে নিখুঁত আক্রমণ চালাতে সক্ষম হবে। এর মাধ্যমে আধুনিক যুদ্ধের গতিপ্রকৃতি পুরোপুরি পাল্টে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- শক্তিশালী মিসাইল
- রাশিয়া


