Israeli Envoy | জেহাদি পাইলটদের নজরে ভারতও, সতর্কবার্তা ইজরায়েলি রাষ্ট্রদূতের!

Wednesday, October 7 2026, 3:03 pm
Israeli Envoy | জেহাদি পাইলটদের নজরে ভারতও, সতর্কবার্তা ইজরায়েলি রাষ্ট্রদূতের!
highlightKey Highlights

ফ্লাই দুবাইয়ের ককপিটের ঘটনার পর এবার নতুন ‘কট্টরপন্থী ইসলামি সন্ত্রাসী হামলার ঢেউ’ নিয়ে চরম সতর্কবার্তা দিলেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রভেন আজার।


ফ্লাই দুবাইয়ের ককপিটের ঘটনার পর এবার নতুন ‘কট্টরপন্থী ইসলামি সন্ত্রাসী হামলার ঢেউ’ নিয়ে চরম সতর্কবার্তা দিলেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রভেন আজার। তাঁর আশঙ্কা, প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলির তুলনায় আরও দ্রুত নিজেদের শক্তিশালী করে তুলতে চাইছে জঙ্গিরা। এই পরিস্থিতিতে দমদম-সহ দেশের সমস্ত প্রধান বিমানবন্দরগুলির নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রভেন আজার জানান, সন্ত্রাসবাদীরা আমাদের চেয়ে দ্রুতগতিতে এগোচ্ছে, তাই তৎপরতা বজায় রাখা জরুরি। ইজরায়েলে হামাসের হামলার তিন বছর পূর্তির প্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে। হামাসের সেই ঘটনা অন্যান্য জঙ্গি সংগঠনগুলিকেও উৎসাহিত করেছিল বলে মত তাঁর। এদিকে, সম্প্রতি বাংলার মাটিতে জেএমবি-র মতো জঙ্গি সংগঠনের জাল ছড়ানোর খবরের মাঝেই এই আন্তর্জাতিক সতর্কবার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File