India aid to Nepal | বিপর্যস্ত নেপাল, সাড়ে ৫ টন জীবনদায়ী ওষুধ সহ ত্রাণসামগ্রী নিয়ে উড়ে গেলো ভারতীয় বায়ুসেনা!
Wednesday, September 2 2026, 7:11 am

Key Highlightsভারত নেপালের পাশে দাঁড়িয়ে ৫.৫ টন ওষুধ ও উদ্ধারকারী দল পাঠিয়েছে, ১০০৩ দেহ উদ্ধার, ৪০০০ নিখোঁজ।
হড়পা বানের জেরে বিপর্যস্ত নেপাল। এবার পড়শি দেশের পাশে দাঁড়ালো ভারত। সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার পঞ্চম এয়ারক্রাফ্ট ৫.৫ টন জীবনদায়ী ওষুধ এবং ১১ জনের উদ্ধারকারী দল নিয়ে নেপালের উদ্দেশ্যে উড়ে গেছে। ইতিমধ্যেই নেপাল সেনার হাতে ত্রান সামগ্রী তুলে দিলো ভারত। উল্লেখ্য, সেদেশে এখনও অবধি ১০০৩ জনের দেহ উদ্ধার হয়েছে। ৪০০০ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ। জোরকদমে চলছে উদ্ধারকাজ। বেশ কিছু এলাকায় ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কিছু এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে প্রশাসন।
- Related topics -
- দেশ
- নেপাল
- ভারতীয় বায়ুসেনা
- সেনাবাহিনী
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা
- ভারত
- বন্যা


