US Visa | মার্কিন ভিসায় বাড়ছে কড়া নজরদারি, ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণিতে সোশ্যাল মিডিয়া যাচাই!
Thursday, October 1 2026, 12:39 pm

Key Highlightsমার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই প্রক্রিয়ায় আরও ৩টি ক্যাটাগরি যুক্ত হলো।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই প্রক্রিয়ায় আরও ৩টি ক্যাটাগরি যুক্ত হলো। ১ অক্টোবর থেকে ‘আই’, ‘টিএন’ এবং ‘টিডি’ ভিসার আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পর্যালোচনা করা শুরু হচ্ছে। ভিসা যাচাই ও নিরাপত্তা ব্যবস্থা আরও বিস্তৃত করতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং নির্দিষ্ট পেশাজীবী ও তাঁদের পরিবারের জন্য প্রযোজ্য এই ভিসা শ্রেণির আবেদনকারীদের নিজেদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংস ‘পাবলিক’ বা ‘ওপেন’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং আবেদনকারীর যোগ্যতা খতিয়ে দেখতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্র
- এইচ-১বি ভিসা


