Income Tax Raid | জগদ্দলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বাড়ি আয়কর দপ্তরের হানা! চলছে তল্লাশি
Wednesday, October 28 2026, 4:55 pm

Key Highlightsবুধবার নৈহাটিতে প্রাক্তন বিধায়কের বাড়িতে তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারিকরা।
বুধবার জগদ্দলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বাড়িতে আয়কর দপ্তরের হানা। সূত্রের খবর, এদিন নৈহাটিতে প্রাক্তন বিধায়কের বাড়িতে তল্লাশি চালালেন আয়কর দপ্তরের আধিকারিকরা। এদিন সন্ধ্যায় তাঁর বাড়িতে পৌঁছন সাত জনের একটি টিম। সূত্রের খবর, প্রায় ২ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর সোমনাথ শ্যামের বাড়ির আলমারি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বেশ কিছু জমির নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, এদিন সকালে জগদ্দলে সোমনাথ শ্যামের শ্বশুরবাড়িতে যান সিআইডি আধিকারিকদের একটি দল। ওই বাড়ির দেওয়ালে একটি নোটিসও লাগিয়ে যান তাঁরা। যদিও কী বিষয়ে নোটিস লাগানো হয়েছে, তা জানা যায়নি।


