India-Russia | জ্বালানি সংকটে ভারতের ভরসা রাশিয়া, ২৫ শতাংশ বৃদ্ধি পেলো বিকল্প 'কালো সোনা' আমদানি!
Tuesday, March 31 2026, 3:27 pm

Key Highlightsমার্চ মাসের প্রথম তিন সপ্তাহেই রাশিয়া থেকে ভারতে কয়লা আমদানি প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে এবং হরমুজ প্রণালীতে অস্থিরতার জেরে ভারতে তৈরী হয়েছে জ্বালানি সংকটের আশঙ্কা। এই আবহে দ্রুত বিকল্প ব্যবস্থা হিসেবে রাশিয়ার দিকে ঝুঁকেছে দেশ। শুধু অপরিশোধিত তেল নয়, এবার রাশিয়া থেকে কয়লা আমদানিও উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ভারত। তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম তিন সপ্তাহেই রাশিয়া থেকে ভারতে কয়লা আমদানি প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি প্রায় ৫০ শতাংশ। বলা বাহুল্য, এই কয়লাই এখন ভারতের বিদ্যুৎ উৎপাদনের অন্যতম প্রধান ভরসা।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ভারত
- রাশিয়া
- আমদানি-রপ্তানি
- কয়লা


