Imran Khan | জেল থেকে সোজা হাসপাতালে! আদালতের নির্দেশে চিকিৎসা শুরু ইমরান খানের

Friday, August 21 2026, 3:30 am
Imran Khan | জেল থেকে সোজা হাসপাতালে! আদালতের নির্দেশে চিকিৎসা শুরু ইমরান খানের
highlightKey Highlights

চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে (Shifa International Hospital) নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে।


আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার হাসপাতালে নিয়ে যাওয়া হলো পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। এতদিন অবধি আদিয়ালা জেলে বন্দি ছিলেন ইমরান খান। মেডিক্যাল রিপোর্ট দেখিয়ে ইমরানের পরিবার দাবি করেছিল, জেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ইমরানের চিকিৎসার দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কাপ্তানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকরা। অবশেষে আদালত সম্মত হয়। বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসার জন্য ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা চলবে ইমরান খানের। সপ্তাহে একবার পরিবারের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থাও করে দিতে হবে তাঁকে বলে নির্দেশ আদালতের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File