Narendra Modi | মুম্বইয়ে মোদীর অনুষ্ঠানের আগে বন্দুক-সহ ভুয়ো PMO আধিকারিক আটক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ!
Tuesday, September 8 2026, 1:04 pm

Key Highlightsপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুম্বই সফরের ঠিক আগেই বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC) থেকে জোড়া সন্দেহভাজনকে আটক করল পুলিশ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুম্বই সফরের ঠিক আগেই বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC) থেকে জোড়া সন্দেহভাজনকে আটক করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬’-এর উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। সোমবার গভীর রাতে নিরাপত্তা প্রোটোকল ড্রিল চলাকালীন ভুয়ো PMO আইডেন্টিটি কার্ডসহ রোহন পারেখ (২৪) নামে এক যুবক ও তাঁর সশস্ত্র দেহরক্ষীকে পাকড়াও করা হয়। দেহরক্ষীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে তারা কী উদ্দেশ্যে ঢোকার চেষ্টা করছিল, তা জানতে তদন্তভার নিয়েছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। খতিয়ে দেখা হচ্ছে তাদের মোবাইল ও অন্যান্য সামগ্রী।
- Related topics -
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি
- মুম্বাই


