Cockroach Janta Party | 'আরশোলারা মরে না', ব্লক হতেই নতুন X অ্যাকাউন্ট ‘আরশোলা জনতা পার্টি’র!

Thursday, May 21 2026, 2:44 pm
Cockroach Janta Party | 'আরশোলারা মরে না', ব্লক হতেই নতুন X অ্যাকাউন্ট ‘আরশোলা জনতা পার্টি’র!
highlightKey Highlights

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের এক মন্তব্যের প্রতিবাদে তৈরি হয় ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’।


ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের এক মন্তব্যের প্রতিবাদে তৈরি হয় ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’। ইনস্টাগ্রামে এই 'ককরোচ জনতা পার্টি' ১০ মিলিয়ন ফলোয়ার তৈরি করেছে। বৃহস্পতিবার দুপুরের মধ্যে এক্স হ্যান্ডেলে 'ককরোচ জনতা পার্টি'র ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ২২ লক্ষ। কিন্তু এরপরই নাকি তাঁদের এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। তবে এরপরে দমে যাননি আন্দোলনকারীরা। ‘আরশোলারা মরে না‘ স্লোগানকে সামনে রেখে ইতিমধ্যেই তারা নতুন একটি বিকল্প এক্স একাউন্ট খুলেছেন। যুব সম্প্রদায়ের রাজনৈতিক দল হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে এই ককরোচ জনতা পার্টি। বলা হচ্ছে, এর মূল মন্ত্র, 'যুব সম্প্রদায়ের দ্বারা, যুব সম্প্রদায়ের জন্য।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File