Sandip Ghosh | সন্দীপ ঘোষের বাড়িতে বেআইনি নির্মাণ, ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ কলকাতা পুরসভার!

Friday, May 22 2026, 12:21 pm
Sandip Ghosh | সন্দীপ ঘোষের বাড়িতে বেআইনি নির্মাণ, ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ কলকাতা পুরসভার!
highlightKey Highlights

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগে তা ভেঙে ফেলার নির্দেশ কলকাতা পুরসভার।


আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগে তা ভেঙে ফেলার নির্দেশ কলকাতা পুরসভার। অভিযোগ,সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির ছাদে অনুমতি ছাড়া অতিরিক্ত নির্মাণ করা হয়েছে এবং বাউন্ডারি ওয়াল বাড়িয়ে একটি ম্যানহোল ঢেকে দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই কেএমসি ভবন বিভাগের তরফে বাড়ির মালিক বা প্রতিনিধিকে হাজিরার নোটিস পাঠানো হয়। এরপর সেই অভিযোগের ভিত্তিতে শুনানি হয় কলকাতা পুরসভায়। গত ১৪ মে অনুষ্ঠিত সেই শুনানিতে নাকি সন্দীপ ঘোষ স্বীকার করে নেন যে পারগোলাটি বাড়ির কমপ্লিশন প্ল্যান-এ অন্তর্ভুক্ত ছিল না। এই আবহে ওই বাড়ির ছাদে তৈরি হওয়া বেআইনি ‘পারগোলা’ আগামী ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন পুরসভার স্পেশাল অফিসার (বিল্ডিং) এস বোরাল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File