IIT Roorkee | আইআইটি রুরকিতে সেকেন্ড ইয়ারের পড়ুয়ার রহস্যমৃত্যু, শোকের ছায়া ক্যাম্পাসে

Friday, November 13 2026, 2:32 pm
IIT Roorkee | আইআইটি রুরকিতে সেকেন্ড ইয়ারের পড়ুয়ার রহস্যমৃত্যু, শোকের ছায়া ক্যাম্পাসে
highlightKey Highlights

দেশের অন্যতম সম্মানীয় শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি রুরকিতে এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।


দেশের অন্যতম সম্মানীয় শিক্ষা প্রতিষ্ঠান আইআইটিতে এক পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম আয়ুষ রাজোরিয়া। বয়স মাত্র ২০ বছর। তিনি প্রতিষ্ঠানের গণিত ও কম্পিউটিং বিভাগের বিএস-এমএস (BS-MS) প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবার আয়ুষের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আইআইটি রুরকি কর্তৃপক্ষ। ১৩ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানিয়েছে, আয়ুষের অকালমৃত্যুর খবরে তারা গভীরভাবে মর্মাহত। কেন এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File