IFA Shield Final | শিল্ড ফাইনালে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল! কবে, কখন ও কোথায়? জানালো IFA

Tuesday, October 6 2026, 3:42 pm
IFA Shield Final | শিল্ড ফাইনালে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল! কবে, কখন ও কোথায়? জানালো IFA
highlightKey Highlights

মোহনবাগান ও ইস্টবেঙ্গল ফাইনালে উঠে এলেও জানা যায়নি ফাইনালের দিনক্ষণ। অবশেষে প্রকাশ্যে আনল আইএফএ।


আন্তর্জাতিক ফুটবলের বিরতির মধ্যে আয়োজিত হচ্ছে আইএফএ শিল্ড। শিল্ড ফাইনালে ফের মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। অবশেষে সূচি প্রকাশ্যে আনলো আইএফএ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৮ অক্টোবর হবে IFA শিল্ডের ফাইনালের কলকাতা ডার্বি। আজ অর্থাত্‍ মঙ্গলবার যুবভারতী স্টেডিয়ামে ভারত বনাম উরুগুয়ে FIFA ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। ৮ তারিখ ডার্বি হলে, মাঝে মেট্রো ৪৮ ঘণ্টা সময় পাওয়া যাবে। এখনও পর্যন্ত খবর, ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সল্টলেক স্টেডিয়ামে হবে কলকাতা ডার্বি। ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো অ্যাপে পাওয়া যাবে ম্যাচের টিকিট। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বার আইএফএ শিল্ড জিতেছে ইস্টবেঙ্গল, ২৯ বার। মোহনবাগান জিতেছে ২১ বার। ডার্বির পর ইস্টবেঙ্গল এরপর নামবে এসিএল ২তে। ১৩ অক্টোবর ঘরের মাঠে প্রতিপক্ষ আল-শোর্তা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File