IFA | রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থার নির্বাচনের দিন ধার্য করলো আইএফএ! গঠিত হবে নতুন কমিটি
Saturday, October 24 2026, 3:05 pm

Key Highlightsঅবশেষে শনিবার আইএফএ-র বৈঠকে জানা গেল, আগামী ১৪ নভেম্বর রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থার নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।
৪ নভেম্বরের মধ্যে রাজ্য সংস্থাগুলিকে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, নির্দেশ দিয়েছিল প্রশাসন। কিন্তু পুজোর মরশুমে কার্যত সময়ের মধ্যে কমিটি গঠন অসম্ভব হয়ে পড়ে।অবশেষে শনিবার আইএফএ-র বৈঠকে জানা গেল, আগামী ১৪ নভেম্বর রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থার নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। বৈঠক শেষে জানা গেলো আগামী ১৪ নভেম্বর নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়েই গঠিত হবে আইএফএ-র নতুন কমিটি। এদিন সচিব অনির্বাণ দত্ত বলেন, “আজকের বৈঠকে সংবিধান গৃহীত হয়েছে। নতুন সংবিধান অনুযায়ী এজিএম ও নির্বাচনের তারিখও সাধারণ সভার অনুমোদন নিয়ে স্থির করা হয়েছে। সেই মতো নির্বাচন প্রক্রিয়া শুরু করে দেব। ১৪ নভেম্বর নির্বাচন। এর মাধ্যমেই নতুন কমিটি গঠিত হবে।”


