Idaho Attack | আমেরিকার আইডাহোতে বন্দুকবাজের তাণ্ডব, শপিং এলাকায় এলোপাথাড়ি গুলি! মৃত ২

Sunday, August 2 2026, 4:13 am
Idaho Attack | আমেরিকার আইডাহোতে বন্দুকবাজের তাণ্ডব, শপিং এলাকায় এলোপাথাড়ি গুলি! মৃত ২
highlightKey Highlights

গুলি চলার খবর পেয়ে স্থানীয় পুলিশও মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয়। এর পরেই পুলিশের সঙ্গে বন্দুকবাজের গুলির লড়াই শুরু হয়।


আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। স্থানীয় সময় শনিবার বিকেলে আইডাহোতে একটি ব্যস্ত শপিং এলাকায় এলোপাথাড়ি গুলি চালায় এক বন্দুকবাজ। গুলিতে নিহত দু’জন, আহত বেশ কয়েকজন। সূত্রের খবর, গুলি চলার খবর পেয়ে স্থানীয় পুলিশও মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয়। এর পরেই পুলিশের সঙ্গে বন্দুকবাজের গুলির লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। ঘটনার পরে শপিং সেন্টার এবং আশপাশের এলাকায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File