ICDS Worker | ৬৫-র আগে মৃত্যু হলে এককালীন ৫ লক্ষ টাকা পাবেন অঙ্গনওয়াড়ি কর্মীর পরিবার! ঘোষণা সরকারের
Saturday, October 31 2026, 3:57 am

Key Highlightsমৃত কর্মীর পরিবার বলতে রাজ্য সরকারে নিয়মিত কর্মীদের মৃত্যুজনিত আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে যে সংজ্ঞা চালু রয়েছে, সেটিই অনুসরণ করা হবে।
অঙ্গনওয়াড়ি কর্মী (এডব্লিউডব্লিউ) বা সহায়িকাদের (এডব্লিউএইচ) সামাজিক সুরক্ষার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলো সরকার। নারী-শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তর নির্দেশিকা জারি করে জানিয়েছে, এ বার থেকে ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে কোনও অঙ্গনওয়াড়ি কর্মী (এডব্লিউডব্লিউ) বা সহায়িকার (এডব্লিউএইচ) আকস্মিক মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। নির্দিষ্ট অতিরিক্ত জেলাশাসক (আইসিডিএস)-কে মৃত অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার নাম এবং তাঁর সঙ্গে সুবিধাপ্রাপকের সম্পর্কের বিবরণ উল্লেখ করে প্রস্তাব পাঠাতে হবে। দিতে হবে প্রয়োজনীয় নথি। তাহলেই মিলবে এই অর্থসাহায্য। ১ এপ্রিল থেকে এই সুবিধা কার্যকর হবে।
- Related topics -
- রাজ্য
- সরকারি স্কুল
- ভারত সরকার
- মৃত্যু
- শহর কলকাতা
- রাজ্য সরকার


