Women’s T20 World Cup | ডাচ বোলিং লাইনকে উড়িয়ে নয়া রেকর্ড হরমন-স্মৃতিদের, গড়লেন ইতিহাস
Wednesday, June 17 2026, 4:27 pm

Key Highlightsডাচ বোলিং লাইন আপকে পিটিয়ে ছাতু করে দু’শোর গন্ডি পেরল ভারত। টি-২০ বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডও গড়লেন হরমনপ্রীত কউররা।
টি-২০ বিশ্বকাপে নতুন ইতিহাস লিখে ফেললেন উইমেন ইন ব্লু। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের মহিলা দল। এদিন টসে হেরে ব্যাট করতে নামে ভারত। ওপেন করতে নেমে ১১৫ রানের পার্টনারশিপ গড়েন স্মৃতি মন্ধানা এবং শেফালি ভার্মা। ১৯ রান করলেন জেমাইম। ৮ বলে ২০ রান তুললেন বঙ্গকন্যা রিচা ঘোষ। পাঁচ উইকেট হারিয়ে ২০৯ রানে থামল হরমনপ্রীতরা। টি-২০ বিশ্বকাপে এই প্রথমবার দু’শো রানের গণ্ডি পেরোলো ভারতের মহিলা দল। চলতি বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১৯ রান করে মহিলাদের টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান করার ইতিহাস গড়েছে ইংল্যান্ড।
- Related topics -
- খেলাধুলা
- আইসিসি
- টি ২০ ওয়ার্ল্ড কাপ
- টি২০
- বিশ্বকাপ 2026
- ক্রিকেট বিশ্বকাপ
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট
- ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ক্রিকেটার
- মহিলা ক্রিকেটার
- মহিলা
- ইতিহাস
- ইংল্যান্ড
- শ্রীলঙ্কা
- জেমাইমা রদ্রিগেস
- হরমনপ্রীত কউর
- নেদারল্যান্ড


