ICC | টি২০-তে একগুচ্ছ বদল, বদলাচ্ছে ওয়ানডের নিয়মও! বড়ো সিদ্ধান্ত ICC-র

Wednesday, July 15 2026, 2:50 pm
ICC | টি২০-তে একগুচ্ছ বদল, বদলাচ্ছে ওয়ানডের নিয়মও! বড়ো সিদ্ধান্ত ICC-র
highlightKey Highlights

অ্যাসোসিয়েট দেশগুলির তিনজন প্রতিনিধিকে নিয়ে গঠিত আইসিসি বোর্ড ২০২৮ সালের পুরুষদের টি২০ বাছাইপর্বের নতুন পদ্ধতিতেও অনুমোদন দিয়েছে।


ওয়ানডে বিশ্বকাপ ও টি২০ বিশ্বকাপের ফরম্যাটে বদল আনছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। বোর্ড জানিয়েছে, আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে আগের মতোই ১৪টি দল খেলবে। তবে এবার নক আউট পর্বের আগে তিন ধাপে খেলা হবে। বাছাইপর্বে থাকা সবচেয়ে নিচের তিনটি দল (১২,১৩,১৪ নম্বর দল) প্রথমে নিজেদের মধ্যে রাউন্ড রবিন ‘সুপার সিরিজ’ খেলবে। টি২০ বিশ্বকাপে আগে গ্ৰুপ পর্বে ৫টি করে ৪টি গ্ৰুপ থাকত। এখন ৪টি করে ৫টি গ্ৰুপ করা হবে। প্রতিটি গ্ৰুপ থেকে শীর্ষে থাকা দুই দল ‘সুপার ১০’ পর্বে উঠবে। ১০ টি দলকে দুটি গ্ৰুপে ভাগ করা হবে। প্রতি গ্ৰুপের শীর্ষ দল যাবে সরাসরি সেমিফাইনালে। অ্যাসোসিয়েট দেশগুলির তিনজন প্রতিনিধিকে নিয়ে গঠিত আইসিসি বোর্ড ২০২৮ সালের পুরুষদের টি২০ বাছাইপর্বের নতুন পদ্ধতিতেও অনুমোদন দিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File