IND vs PAK | ২০২৭ ওডিআই বিশ্বকাপে তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান! কীভাবে জানেন?

Friday, October 2 2026, 12:07 pm
IND vs PAK | ২০২৭ ওডিআই বিশ্বকাপে তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান! কীভাবে জানেন?
highlightKey Highlights

গ্রুপ 'এ'-তে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের অবস্থান নিশ্চিত হতেই উন্মাদনা তুঙ্গে।


প্রকাশ্যে এসেছে ২০২৭ সালের আইসিসি ওডিআই বিশ্বকাপের সূচি। গ্রুপ 'এ'-তে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের অবস্থান নিশ্চিত হতেই উন্মাদনা তুঙ্গে। আগামী ১০ অক্টোবর জোহানেসবার্গে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে নামবে দুই দল। তবে চমক এখানেই শেষ নয়, পুরো টুর্নামেন্টে মোট তিনবার মুখোমুখি হতে পারে এই দুই পরাশক্তি। সূচি অনুযায়ী, দুই দলই যদি গ্রুপ পর্ব টপকে 'সুপার সেভেন'-এ পৌঁছায়, তবে ৭ নভেম্বর কেপটাউনে দ্বিতীয়বার লড়বে তারা। এরপর দুর্দান্ত পারফর্ম করে নকআউট পর্বে উঠলে সেমিফাইনাল বা ফাইনালে দেখা যেতে পারে ভারত-পাক তৃতীয় লড়াই। সূচি অনুযায়ী ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File