IAF Aircraft Crash | জোরহাটে ভেঙে পড়ল বায়ুসেনার AN-32, মৃত্যু পাইলট সহ পাঁচ সেনা কর্মীর
Saturday, June 13 2026, 2:26 pm

Key HighlightsIAF-এ সূত্রে খবর, ওই জেটে থাকা পাইলট-সহ কমপক্ষে পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে অসমের জোরহাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি AN-32 জেট। সূত্রের খবর, রৌরেয়া বিমানঘাঁটির কাছে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি। দুর্ঘটনার পরমুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। IAF-এ সূত্রে খবর, ওই জেটে থাকা পাইলট-সহ কমপক্ষে পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃত পাঁচ সেনা কর্মীদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমোয়াত ও অগ্নিবীরবায়ু ডেনিস আলম। বিমানটি অপারেশনাল উড়ানের অংশ হিসেবে রৌরেয়া বিমানঘাঁটিতে যাচ্ছিল বলে খবর।
- Related topics -
- দেশ
- ভারতীয় সেনা
- বিমান স্ট্রাক
- বিমান
- বিমান দুর্ঘটনা
- ভারতীয় বায়ুসেনা
- বিমান চালক
- মৃত্যু
- হেলিকাপ্টার ক্রাশ


