Sonam Wangchuk | 'আমি আমার অনশন চালিয়ে যাব যতক্ষণ না…', অনশন তোলা নিয়ে কী বললেন সোনম ওয়াংচুক?

Monday, July 20 2026, 3:53 pm
Sonam Wangchuk | 'আমি আমার অনশন চালিয়ে যাব যতক্ষণ না…', অনশন তোলা নিয়ে কী বললেন সোনম ওয়াংচুক?
highlightKey Highlights

সম্প্রতি অনশনরত সোনাম ওয়াংচুককে দিল্লির যন্তর মন্তর থেকে সরিয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশ।


সম্প্রতি অনশনরত সোনাম ওয়াংচুককে দিল্লির যন্তর মন্তর থেকে সরিয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এরপর আজ সোমবার সংসদভবন পর্যন্ত মার্চের পরিকল্পনা ছিল সিজেপির। সেই অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী দিল্লি।এরই মাঝে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার সঙ্গে দেখা করেন সিজেপির প্রতিনিধিরা। এরপরেই খবর রটে যায় যে, হাসপাতালে ভর্তি সোনাম ওয়াংচুকও নাকি অনশন তুলে নিচ্ছেন, তবে সেই খবরকে খারিজ করে সোনাম ওয়াংচুক সাফ জানিয়েছেন যে তিনি অনশন চালিয়ে যাবেন। সোনাম ওয়াংচুক জানান, 'আমি আমার অনশন চালিয়ে যাব (২৩তম দিন)। শান্তিপূর্ণভাবে প্রতিবাদরত যুবকদের প্রতি যে নৃশংস আচরণ করা হচ্ছে তা দেখে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যতক্ষণ না যুব নেতাদের সংসদ ভবনে সাংসদদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে অথবা আমাকে এখানে হাসপাতালে তাঁদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে, ততক্ষণ আমি আমার অনশন চালিয়ে যাব।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File