I-PAC | বাংলা থেকে পাততাড়ি গোটালো I-PAC! ২০ দিনের জন্যে কর্মীদের ছুটির নির্দেশ
Sunday, April 19 2026, 6:17 am

Key Highlights১১ মের পর আবার তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পরবর্তী পদক্ষেপ আলোচনা করা হবে। এমনটাই সরকারিভাবে কর্মীদের জানানো হয়েছে।
বঙ্গ রাজনীতিতে তোলপাড়। সূত্রের খবর, আইনি বাধ্যবাধকতার জেরে বাংলায় যাবতীয় কাজ বন্ধ করে দিল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আই প্যাক। কর্মীদের ইমেইল করে জানানো হয়েছে ২০ দিনের সাময়িক ছুটিতে পাঠানো হচ্ছে তাদের। কর্মীদের কাছে আই প্যাক কর্তৃপক্ষের আবেদন, “আপনারা ধৈর্য ধরুন। আমরা গোটা আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছি। নির্দিষ্ট সময়ে বিচার মিলবে, আমরা নিশ্চিত।” উল্লেখ্য, সম্প্রতি আই প্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। সে নিয়ে সুপ্রিম কোর্টে এখনও মামলা চলছে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- মমতা ব্যানার্জী
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত


