WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Chandranath Rath | 'প্রতিশোধ নিলো', 'শাস্তি হোক, নিজে মা, তাই অপরাধীদের ফাঁসি চাই না'-বললেন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের মা!
Thursday, May 7 2026, 8:21 am

Key Highlightsছেলের মৃত্যুর জন্য কারা দায়ী তা নিয়ে মুখ খুললেন হাসিরানি রথ। চন্দ্রনাথের মা বলেন, 'এই ভোটের লড়াইয়ে ভবানীপুর, নন্দীগ্রাম, চন্ডীপুর বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিল চন্দ্রনাথ, যার জন্য ও টার্গেট ছিল। '
বুধবার রাতে মধ্যমগ্রামে খুন করা হয় শুভেন্দু অধিকারীর অপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। এই ঘটনার পর তোলপাড় গোটা রাজ্য-রাজনীতি। এবার ছেলের মৃত্যুর জন্য কারা দায়ী তা নিয়ে মুখ খুললেন হাসিরানি রথ। চন্দ্রনাথের মা বলেন, 'এই ভোটের লড়াইয়ে ভবানীপুর, নন্দীগ্রাম, চন্ডীপুর বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিল চন্দ্রনাথ, যার জন্য ও টার্গেট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে শুভেন্দুবাবু হারাতেই প্রতিশোধ নেওয়া হল বলে আমার মনে হয়।' সেই সঙ্গে তিনি আরও বলেন, “আমি চাই দোষীদের শাস্তি হোক। আমি নিজে সন্তানের মা, কী ভাবে চাইব দোষীদের ফাঁসি। তবে যাবজ্জীবন হোক, নতুন সরকারের কাছে এটাই দাবি”।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শুভেন্দু অধিকারী
- বিজেপি
- খুন


