Hyderabad | ৬ মাসের শিশুকন্যাকে নিয়ে ৭ তলা থেকে ঝাঁপ তথ্যপ্রযুক্তি কর্মীর! মৃত তরুণী, চাঞ্চল্য হায়দ্রাবাদে

Saturday, June 13 2026, 4:35 pm
Hyderabad | ৬ মাসের শিশুকন্যাকে নিয়ে ৭ তলা থেকে ঝাঁপ তথ্যপ্রযুক্তি কর্মীর! মৃত তরুণী, চাঞ্চল্য হায়দ্রাবাদে
highlightKey Highlights

আপাতভাবে জানা গিয়েছে, মহিলা সরাসরি নীচে আছড়ে পড়লেও শিশুটি সরাসরি নীচে পড়েনি বলেই মনে করা হচ্ছে।


৬ মাসের সদ্যোজাতকে নিয়ে আবাসনের সাততলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু তথ্যপ্রযুক্তি কর্মীর। শুক্রবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ঈশা সাহু। কর্মসূত্রে হায়দরাবাদে থাকতেন ঈশা। তাঁর দুই মেয়ে। পরিবার সূত্রে খবর, ঈশার বিয়ে হয়েছিল ১১ বছর আগে। জানা গিয়েছে, ভয়ানক নিদ্রাহীনতার সমস্যা ছিল ঈশার। মহিলা সরাসরি নীচে আছড়ে পড়লেও শিশুটি সরাসরি নীচে পড়েনি বলেই মনে করা হচ্ছে। বেঁচে গিয়েছে শিশুকন্যাটি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, দীর্ঘস্থায়ী ঘুমের সমস্যা থেকেই মানসিক সমস্যা ঘটতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File