Gas Connection | 'আজ রাতের মধ্যেই গ্যাস কানেকশন কেটে দেওয়া হবে', জ্বালানি আশঙ্কার বাজারে প্রতারিত শতাধিক গ্রাহক!

Sunday, April 26 2026, 2:51 pm
Gas Connection | 'আজ রাতের মধ্যেই গ্যাস কানেকশন কেটে দেওয়া হবে', জ্বালানি আশঙ্কার বাজারে প্রতারিত শতাধিক গ্রাহক!
highlightKey Highlights

বকেয়া না মেটালে আজ রাতের মধ্যেই গ্যাসের কানেকশন কেটে দেওয়া হবে, এই হুমকি বার্তা পাঠিয়ে টাকা হাতিয়ে নিল সাইবার অপরাধীরা।


মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ভারতে জ্বালানি সংকট দেখা দিলেও বর্তমানে অনেকটা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। কিন্তু এই আবহে মুম্বইয়ে প্রতারিত হলেন শতাধিক পিএনজি গ্রাহক। বকেয়া না মেটালে আজ রাতের মধ্যেই গ্যাসের কানেকশন কেটে দেওয়া হবে, এই হুমকি বার্তা পাঠিয়ে টাকা হাতিয়ে নিল সাইবার অপরাধীরা। এমন ঘটনায় অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্রের রাষ্ট্রায়ত্ত জ্বালনি সংস্থা দ্য মহানগর গ্যাস লিমিডেট। গ্রাহকদের অভিযোগ, প্রতারকেরা মেসেজ পাঠিয়ে লেখে, আগের মাসের বকেয়া বিল দ্রুত না মেটানো হলে রাতের মধ্যেই গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। স্বভাবতই জ্বালানি নিয়ে আশঙ্কার বাজারে চিন্তায় পড়ে প্রতারকদের ফাঁদে পা দিয়ে টাকা খুইয়েছেন অনেক গ্রাহক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File